বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’

সাউথ এশীয় পর্যটন ও বাণিজ্যিক অ্যাওয়ার্ড পেলেন ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি দ্যা ফ্রেন্ডশিপ ট্যুর এন্ড ট্রাভেলসের কর্ণধার আব্দুল মান্নান ও ইভলম্যান্ডস প্রাইভেট লিমিটেডের কর্ণধার মোহাম্মদ শাকিল আহমেদ। দক্ষিণ এশীয় পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তারা এ অ্যাওয়ার্ড পেলেন।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোববার (১০ই নভেম্বর) হোটেল ইয়েলো প্যাগোডার অডিটোরিয়ামে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের (সামিট) ১৬তম আসরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে নেপালি তরুণী রোশনি শ্রেষ্ঠ ও নিশা কার্কির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের জ্বালানি, জলসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাডকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী প্রদীপ পাউডেল।

আরও পড়ুন: ব্রিটিশ পার্লামেন্টের সংস্কৃতি, ক্রীড়া ও মিডিয়া কমিটিতে রূপা হক

প্রধান অতিথি তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনাময় দিকগুলোতে গুরুত্ব দিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের আয়োজক সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের পরিচালক ও প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু বলেন, এবারের আসরে বাংলাদেশ, নেপাল, ভারত, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তানসহ মোট আটটি দেশের ২৪ জন বরেণ্য ব্যক্তিকে পুরস্কার দিয়েছে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ (সামিট)। পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে সাউথ এশীয় দেশগুলোর পারস্পরিক সম্প্রীতির কথাও উল্লেখ করেন তিনি।

অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি ব্যক্ত করে আবদুল মান্নান ও শাকিল আহমেদ বলেন, সাউথ এশিয়ার মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়ে আমরা মালদ্বীপ প্রবাসী হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি। যা ভবিষ্যতে ট্যুরিজম শিল্পে আমাদের কাজের অগ্রগতি বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে।

এসি/কেবি

পর্যটন ও বাণিজ্যিক অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250