বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ক্লাসের সময় শিক্ষার্থীদের বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি বন্ধে মাঠে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্কুল-কলেজে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘোরাফেরায় নিরুৎসাহিত করতে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুরে এ সংক্রান্ত একটি আহ্বানপত্র গণমাধ্যমে পাঠিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

তাতে বলা হয়েছে, বরিশালের বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা স্কুল চলাকালীন সময়ে ও স্কুলের পোশাক পরে বরিশাল মহানগরীর বিভিন্ন পার্ক, বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ঘোরাফেরা করছে। পাশাপাশি বরিশালের সুশীল সমাজ থেকেও এ বিষয়ে বারবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই তাদের এ ধরনের চলাচল বন্ধের প্রাথমিক উদ্যোগ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে গিয়ে এ ধরনের শিক্ষার্থীদের সচেতন করছে এবং পাশাপাশি স্কুল চলাকালীন সময়ে এভাবে ঘোরাফেরা করতে নিরুৎসাহিত করছে।

তবে শুধু আইনিভাবে এ বিষয়টির সমাধান অনেকাংশই অসম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের এ বিষয়ে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরে আসা এবং মধ্যবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য অভিভাব ও শিক্ষকদের মধ্যে একটি সুসমন্বয় থাকা উচিত বলে জানিয়েছে বিএমপি পুলিশ।

আরও পড়ুন: ছিল না বাবা, কষ্ট করে মা পড়ালেন, তিন যমজ ভাই এখন মেডিকেলের ছাত্র

এ পত্রের শেষে আদরের সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এসকে/ 

শিক্ষার্থী ক্লাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250