সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ *** চ্যাপ্টা শরীর, বাদুড়ের মতো পাখনা, কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির নাম কী *** লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫ *** জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন *** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী *** সাইবার সুরক্ষা আইনে ফিরছে ডিএসএর ছায়া, মতপ্রকাশ নিয়ন্ত্রণের শঙ্কা *** ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয় বোঝাতে চেয়েছে, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়—সেগুলো আমরা এড়িয়ে যাব। আমরা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। তবে আমরা এটাই মনে করি, পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স (পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না)।’

আজ মঙ্গলবার (১৩ই মে) ঢাকার মিরপুর ১৪ নম্বরে পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে ‘আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

বাহারুল আলম বলেন, ‘আমার কাছে বড়জোর শটগান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার। বিশেষ জায়গাগুলোয় যেখানে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে বা বিদ্রোহী থাকেন যেখানে—সেসব জায়গায় আমাদের ব্যবস্থাপনাটা ভিন্ন থাকে। কিন্তু সাধারণত আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা চেষ্টা করি যেন কোনো মারণাস্ত্র না থাকে, প্রাণঘাতী অস্ত্র না থাকে। আর এটাই সারা বিশ্বে গ্রহণযোগ্য।’

অনুষ্ঠানে বিসিবির সভাপতি ফারুক আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল ও রানার্সআপ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্রিকেট দলের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

এইচ.এস/

আইজিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

চ্যাপ্টা শরীর, বাদুড়ের মতো পাখনা, কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির নাম কী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250