বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

আয়কর বাবদ প্রায় ৬৬৬ কোটি টাকা পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের করা দুটি আবেদন আজ সোমবার কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগেরে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ আবেদন করার সুযোগ পাওয়ার আগ পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত রাখার আবেদন করা হয়েছিল।

তবে চেম্বার আদালতের বিচারক মৌখিকভাবে সরকারকে বলেছেন, হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর গ্রামীণ কল্যাণকে লিভ টু আপিল আবেদন করার সুযোগ দিতে এবং ততদিন পর্যন্ত এ বিষয়ে কোনো হস্তক্ষেপ না করতে। গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এসব তথ্য জানিয়েছেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ কল্যাণ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর আদায়ে এনবিআর কোনো পদক্ষেপ নিতে পারবে না।

গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ কর বছরের জন্য গ্রামীণ কল্যাণের আয়কর প্রায় ৬৬৬ কোটি টাকা পুনর্নির্ধারণ করে এনবিআরের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে করা দুটি রিট  খারিজ করে দেন।

ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর এনবিআর ৬৬৬ কোটি টাকা পরিশোধের জন্য গ্রামীণ কল্যাণকে নোটিশ পাঠাবে।

২০২৪ সালের ৪ আগস্ট বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত আরেকটি হাইকোর্ট বেঞ্চ একই রিট আবেদনগুলো খারিজ করেন। পরে বিচারপতি খুরশীদ আলম সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে তাকে অপসারণ করা হয়।

ওই বেঞ্চ ২০২৪ সালের ২৯ আগস্ট রায়টি প্রত্যাহার করে এবং সংশ্লিষ্ট নথিপত্র সিদ্ধান্তের জন্য ওই বছরের ৮ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে পাঠান।

২০২৪ সালে গ্রামীণ কল্যাণের আইনজীবী সারদার জিন্নাত আলী বলেন, বেঞ্চটি রায় প্রত্যাহার করেছিল, কারণ বেঞ্চের কনিষ্ঠ বিচারক এস এম মনিরুজ্জামান আগে আইনজীবী হিসেবে মামলাটির সঙ্গে যুক্ত থাকায় রায় লিখতে বিব্রত বোধ করেছিলেন।

পরে তৎকালীন প্রধান বিচারপতি রিট আবেদনগুলো নতুন করে শুনানির জন্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠান।

মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250