বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ফোন কল না ধরাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ম্যানেজার ও এক বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে পৌর যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা বলে প্রায় দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ রাখেন কাউন্টারের কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার দুই রেলকর্মী হলেন, তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশিপ নেওয়ার চেষ্টা করছেন। তবে ট্রেনটির ইজারাদার প্রতিষ্ঠান এতে সাড়া দেয়নি।

তাদের ভাষ্য, সোমবার সকালে যুবদল নেতা সানি বুকিং ক্লার্ক কাউসার হোসেনকে ফোন করে তার পরিচিত এক ব্যক্তিকে দুটি টিকিট দেওয়ার কথা বলেন। পরে কাউসার স্টাফ রুম থেকে টিকিট কাউন্টারে যাওয়ার পথে স্টেশন এলাকায় কয়েকজন টিকিট কালোবাজারির হাতে মারধর ও হেনস্তার শিকার হন।

এর কিছুক্ষণ পর সানি একাধিকবার কাউসারকে ফোন করলেও তিনি তা ধরেননি। পরে সানি স্টেশনে এসে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি কাউসার ও ম্যানেজার সজীবকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে কাউন্টারের কর্মীরা টিকিট বিক্রিসহ সব কার্যক্রম বন্ধ করে দেন। প্রায় দেড় ঘণ্টা পর কার্যক্রম পুনরায় শুরু হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শাহ আলম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা ফাঁড়িতে এসে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা নাজমুল হুদা সানি। মুঠোফোনে তিনি সুখবর ডটকমকে বলেন, তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের লোকজন অতিরিক্ত দামে কালোবাজারিদের কাছে টিকিট বিক্রি করছিলেন—এমন খবর পেয়ে বিষয়টি জানতে স্টেশনে গিয়েছিলাম। সেখানে গিয়ে এর প্রতিবাদ করেছি, কাউকে মারধর করিনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা স্টেশনে গণ্ডগোলের খবর পেয়েছি। এ ঘটনার সঙ্গে পৌর যুবদল নেতা সানি জড়িত কি না, সেটা যাচাই করা হয়নি। অভিযোগটি যাচাই-বাছাই সাপেক্ষে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250