বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৫ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল গণভোটে প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও গোপনে ‘না’ ভোটের প্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘কেউ প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বললে তাকে কী বলা যায়? কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ আর তাদের মেনে নেবে না।’

আজ শনিবার (৩০শে জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে স্থানীয় এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

১১ দলীয় জোটের নেতা মামুনুল হক বলেন, একটি দল নিজেদের ঘৃণ্য পরাজয় দেখতে পেয়ে ভীরু-কাপুরুষের মতো নারীদের গায়ে হাত তোলার মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে। কেউ যদি আমার মায়ের দিকে, বোনের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায়, কেউ যদি মেয়েদের হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন।

খেলাফত মজলিসের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবার নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাহলে যে আগুন জ্বলবে, সেই আগুন নেভানোর কেউ থাকবে না।

ভোটারদের উদ্দেশে মামুনুল হক বলেন, আপনারা ভোট দেবেন, পাহারাদারি করবেন। কোনো ভোটচোর চুরি করতে এলে তাদের প্রতিহত করতে হবে।

মামুনুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250