বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

ইমাম-খতিবদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ইমাম ও খতিবরা সমাজের অত্যন্ত সম্মানিত মানুষ। তবে মসজিদ কমিটিতে রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের কারণে ইমামরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না। এ অবস্থায় ইমাম ও খতিবদের রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছে জাতীয় ইমাম ও খতিব সংস্থা।

রোববার (৩রা নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের আয়োজনে 'ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতিবদের করণীয়' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তারা এ দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন জাতীয় ইমাম ও খতিব সংস্থার আহ্বায়ক ও ঢাকা সানার পাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবু তাহের আল মাদানী।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অর্জিত বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচারে এবং সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কিন্তু ইমাম ও খতিবগণ স্বাধীনভাবে দায়িত্ব পালনে ক্ষমতাসীন ও প্রভাবশালীদের আধিপত্যের কারণে বার বার ব্যর্থ হচ্ছেন। আমরা চাই ইমামরা স্বাধীনভাবে কোরআন ও সুন্নাহর আলোকে সমাজ বিনির্মাণের লক্ষ্যে নির্দ্বিধায় ধর্মের মৌলিক কথাগুলো মানুষের মাঝে তুলে ধরবেন। সুদ-ঘুষ, মাদক ও চাঁদাবাজিতে জড়িতদের মসজিদ কমিটিতে স্থান দেওয়া যাবে না।

ইমামদের বক্তব্যদানের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের হেকমতের সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে হবে। হিন্দু-খ্রিস্টান-ইহুদি কাউকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া যাবে না। এটা আমাদের ধর্মীয় শিক্ষা। একইসঙ্গে আমাদের ধর্মীয় আচার-কৃষ্টি কালচারে বাধা দেওয়া যাবে না।

ওআ/ আই.কে.জে/

ইমাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250