বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

শুটিং লোকেশনের খোঁজে কাজাখস্তানে ‘দম’ সিনেমার টিম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাটক ছেড়ে সিনেমায় মনোযোগ দিয়েছেন আফরান নিশো। ইতিমধ্যে মুক্তি পেয়েছে অভিনেতার দুটি সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’। ঘোষণা এসেছে আগামী বছর ঈদুল ফিতরে নিশোর নতুন সিনেমার। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটির নাম ‘দম’। প্রথম দুই সিনেমার মতো এবারও নিশোকে দেখা যাবে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজিত সিনেমায়।

সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়নের পরিকল্পনা সাজিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

নির্মাতা রেদওয়ান রনির ফেসবুক পোস্টে দেখা গেল, কাজাখস্তানে চলছে সিনেমার লোকেশন রেকি। নির্মাতার সঙ্গে রয়েছেন দম সিনেমার অভিনেতা আফরান নিশো, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অন্য কুশলীরা।

ফেসবুকে রনির শেয়ার করা ছবি দেখে বোঝা যাচ্ছে, রোমহর্ষ ও চ্যালেঞ্জিং পরিবেশে হবে দম সিনেমার শুটিং। কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে, সেটা দেখতেই নির্মাতাদের সঙ্গে লোকেশনে গেছেন নিশো।

রনির শেয়ার করা ছবিতে দেখা যায়, মরুভূমির মধ্যে পাথরে হেলান দিয়ে বসে গভীর মনোযোগে চিত্রনাট্য পড়ছেন নিশো। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, নিশো চিত্রনাট্য পড়ছেন আর তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ভেড়ার দল। আরও এক ছবিতে একটি ব্রিজের পাশে টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করছেন নির্মাতা ও প্রযোজক।

দম সিনেমার মাধ্যমে অনেক দিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। এই সিনেমায় নিশোর সঙ্গে আরও আছেন চঞ্চল চৌধুরী। এটি দিয়ে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে।

সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জি ও বাংলাদেশের পূজা চেরির নাম শোনা গেলেও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিশ্চিত করা হয়নি কারও নাম।

নির্মাতা রনি জানিয়েছেন, কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা চলছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। অক্টোবরের শেষ দিকে দম সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

জে.এস/

আফরান নিশো বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250