সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

মায়ের সিনেমার রিমেকে জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শ্রীদেবীর অন্যতম জনপ্রিয় সিনেমা ‘চালবাজ’। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। আলোচিত এ সিনেমার রিমেক তৈরি হচ্ছে। তাতে শ্রীদেবী অভিনীত চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রীর মেয়ে জাহ্নবী কাপুর। খবর বলিউড হাঙ্গামার।

২০২২ সালে টি-সিরিজ থেকে ঘোষণা করা হয়েছিল ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমার। সে সময় শোনা গিয়েছিল লিড রোলে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমার। এখন শোনা যাচ্ছে, শ্রদ্ধা নন, জাহ্নবী থাকবেন চালবাজের রিমেকে। এ মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহ্নবী এই সিনেমায় অভিনয় করতে খুব আগ্রহী, একই সঙ্গে সতর্কও। কারণ তার কাছে চালবাজ শুধু একটি সিনেমা নয়, এটি একটি আবেগ। তিনি একেবারেই চান না, সকলে যেন এটা ভেবে বসে, তিনি মায়ের জনপ্রিয়তাকে পুঁজি করে কাজ করছেন। তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ঘনিষ্ঠদের পরামর্শ নিচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

এদিকে গত শুক্রবার মুক্তি পেয়েছ জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। তুষার জলোটা পরিচালিত এই সিনেমায় জাহ্নবীর বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা।

জে.এস/

জাহ্নবী কাপুর বলিউড অভিনেত্রী শ্রীদেবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250