শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে চক্রান্ত চলছে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, সে জন্য নানা ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে ক্ষমতায় আনতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’

আজ বুধবার (৩রা সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ জাতীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। দেশকে লুণ্ঠনের বাজারে পরিণত করা এবং সুষ্ঠু নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত হচ্ছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘তাকে পেটানো অত্যন্ত মর্মান্তিক ও ভয়ংকর ঘটনা। যারা এই হামলায় জড়িত, তারা যত ক্ষমতার অধিকারী হোক না কেন, গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। হামলাকারীরা যদি স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না।’

জে.এস/

শামসুজ্জামান দুদু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250