ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাস চলছে। এ মাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তারাবির নামাজ। এ নামাজের সময় ধীরস্থিরভাবে কুরআন তেলাওয়াতের আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী।
আজ শুক্রবার (২০শে ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, তাড়াহুড়ো নয়, কুরআন তেলাওয়াত হোক তারতিলের সঙ্গে। অনুভূত হোক প্রতিটি আয়াত। রমজানে একাধারে ২০ রাকাত তারাবির নামাজ পড়তে কিছুটা সময় লাগে। সেজন্য অনেক মসজিদে দ্রুত গতিতে কুরআন পড়তে দেখা যায়। এভাবে কুরআন পড়া কাম্য নয়।
খবরটি শেয়ার করুন