বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

বাতাসে উড়ে গেল হৃতিকের প্রাক্তনের মিনি স্কার্ট !

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘হীরামান্ডি ২’ প্রিমিয়ারে উপস্থিতির দিনে আরসালান গোনি-সুজান খানের একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

বলিউডের অন্যতম পরিচালক সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘হীরামান্ডি ২’ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আগামী ১লা মে। সিনেমাটির প্রিমিয়ারে প্রেমিক আরসালান গোনিকে নিয়ে হাজির ছিলেন অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। তবে এদিন প্রেমিকের সামনে দমকা হাওয়ায় স্কার্ট উড়ে গেলে অপ্রস্তুত হলেন সুজান। 

ভিডিওতে দেখা যাচ্ছে, কালো স্কার্ট ও কালো টপ, খোলা চুলে সুজান। আর প্রেমিকার সঙ্গে রং মিলিয়ে কুর্তা পরেছেন আরসালান গোনি। 

সে সময় ক্যামেরার সামনে বেশ পোজও দিচ্ছিলেন তারা। আর তখনই ঘটে যায় এক কাণ্ড। হঠাৎই হাওয়ায় উড়তে শুরু করে সুজানের স্কার্ট। এরপর অবশ্য সঙ্গে সঙ্গে জায়গা পরিবর্তন করে নেন তিনি, যাতে হাওয়া কম আসে।

আরো পড়ুন: ছেলেরাও যৌন হেনস্তার শিকার হয়, যার প্রমাণ আমি : অভিনেতা সুদীপ

২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন হৃতিক রোশন ও সুজান খান। তখন দুই সন্তানের বাবা-মা তারা। বৈবাহিক সম্পর্ক নেই, তবে সন্তানদের স্বার্থে বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রেখেছেন। একে অপরের সঙ্গীদের নিয়ে হইহুল্লোড়ও করেন তারা। 

গত পাঁচ বছর ধরে আরসালানের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজান। এই কয়েক বছরে হৃতিক-আরসালানের মাঝেও বন্ধুত্ব হয়েছে। তাদের নিন্দুকরা ভাবেন, সবটাই যেন লোক দেখানো।

সূত্র:হিন্দুস্তান টাইমস 

এসি/ আই.কে.জে

হৃতিক মিনি স্কার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250