শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ছেলেরাও যৌন হেনস্তার শিকার হয়, যার প্রমাণ আমি : অভিনেতা সুদীপ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থার বিষয়ে মুখ খুলেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন, ছোটবেলায় তিনি কীভাবে যৌন হেনস্থার শিকার হয়েছেন।

এবার একই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। যিনি ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ। বর্তমানে তাকে একাধিক ধারাবাহিকে কাজ করতে দেখা যাচ্ছে। যার অধিকাংশই নেতিবাচক চরিত্রে। 

অনেকেই ভাবেন মহিলারাই বোধ হয় যৌন হেনস্তার শিকার হন। সুদীপ জানালেন, কেবল মেয়েরাই নয়, ছেলেরাও যৌন হেনস্তার শিকার হয়। যার প্রমাণ আমি। 

এই অভিনেতা বলেন, ‘পাঁচ বছর বয়স হবে তখন আমার, এক আত্মীয় আমাকে মলেস্ট করতেন। আমি সেই ব্যক্তির নাম আর বলতে চাই না। কিন্তু উনি আমাকে খুব মারতেন। বিভিন্নভাবে আমাকে মলেস্ট করেছেন।’

আরো পড়ুন: মেকআপ রুমে অভিনেত্রীকে আটকে রাখতেন প্রযোজক

এরপর সুদীপ বলেন, ‘উনি আমার প্যান্ট পর্যন্ত খুলে দিতেন। আমার গোপনাঙ্গে মারতেন। আমি যখন বাড়িতে একা থাকতাম তখন তিনি এই অসভ্যতা করতেন। আমার বাবা বাইরে থাকতেন, আর মা কাজে ব্যস্ত থাকতেন। সেই সুযোগেই তিনি শারীরিক নির্যাতন করতেন। আমি আজও সবটা কাউকে বলতে পারিনি।’

সেই ঘটনার কথা আজও তাড়া করে বেড়ায় সুদীপকে। চেয়েও ভুলতে পারেননি সেইসব দুর্বিষহ স্মৃতি। আজও সেই কথা মনে করলে কেঁদে ওঠেন তিনি। পরিশেষে সুদীপ বলেন, ‘অনেকে ভাবেন ছোট বাচ্চা মেয়েদের সঙ্গেই বুঝি শারীরিক নির্যাতন হয়। কিন্তু বাচ্চা ছেলেরাও এর শিকার হন। আমি নিজেই তার উদাহরণ।’

এসি/


যৌন হেনস্তা অভিনেতা সুদীপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250