রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল *** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ *** পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত *** স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা *** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান

ভারতে সানি লিওনকেও সম্মান করা হয়: কঙ্গনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজনীতির ময়দানে পা রাখতেই কঙ্গনাকে পড়তে হল তীব্র কটাক্ষের মুখে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথের ‘যৌনকর্মী’ বলে বলিউড ক্যুইনকে আক্রমণ করতেই হইচই পড়ে গেল রাজনৈতিক মহলে। তবে বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী বলে পরিচিত কঙ্গনা চুপ থাকেননি। কংগ্রেস নেত্রীকে তিনিও একহাত নিয়েছেন।নেত্রীকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, মহিলা হয়ে, মহিলাদের অসম্মান করা উচিত নয়। ঠিক এর পরেই কঙ্গনার এক পুরনো সাক্ষাৎকার তুলে এনে, কঙ্গনাকে পালটা দিয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া। যে সাক্ষাৎকারে কঙ্গনা উর্মিলাকে সফট পর্নস্টার বলেছিলেন।

সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে এই বিতর্কেরই উত্তর দিলেন কঙ্গনা। উর্মিলার প্রসঙ্গ টেনে কঙ্গনা জানালেন, ”সফট পর্ন’ বা ‘পর্ন স্টার’ কি আপত্তিকর শব্দ? এগুলো কখনই আপত্তিকর শব্দ নয়। এটি এমন একটি শব্দ যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। ভারতে পর্ন তারকারা যে পরিমাণ সম্মান পান, সানি লিওনকে জিজ্ঞেস করুন, বিশ্বের আর কোনও দেশে তা হয় না।”

আরো পড়ুন: গোপনে নিজেদের দ্বিতীয় বিয়ে সারলেন সিদ্ধার্থ-অদিতি!

এর আগে কঙ্গনার বিকিনি পরা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সুপ্রিয়া। সেখানে অভিনেত্রীকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করে তিনি লিখেছিলেন, ‘মান্ডিতে কী দাম চলছে এখন একটু বলবেন?’ তিনি তার পোস্টে স্পষ্টতই কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছিলেন।

সূত্র:টাইমস অফ ইন্ডিয়া

এসি/  আই.কে.জে



সানি লিওন কঙ্গনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250