রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী *** ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন, রাষ্ট্রপতির শোক *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

গোপনে নিজেদের দ্বিতীয় বিয়ে সারলেন সিদ্ধার্থ-অদিতি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গোপনে বিয়ে করে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে সত্যি করলেন দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। 

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর শ্রীরঙ্গমে অবস্থিত রঙ্গনাথস্বামী মন্দিরে বিয়ে করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। বুধবার (২৭শে মার্চ) সকালে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

তবে এখন পর্যন্ত নিজেদের বিয়ের ব্যাপারে তারা কেউ-ই কোনো মন্তব্য করেননি। বা তাদের বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি।

২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় জুটি বেঁধে শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। 

এছাড়াও ২০২২ সালের ২৮শে অক্টোবর অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সীলমোহর দেন সিদ্ধার্থ।

আরো পড়ুন: ঢালিউড সুপারস্টার শাকিবের জন্মদিন আজ

 সিদ্ধার্থ ও অদিতি দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছেলেবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। ২০০৭ সালে ডিভোর্স চূড়ান্ত হয় সিদ্ধার্থের।

অন্যদিকে মাত্র ২১ বছরেই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। ২০১৩ সালে আলাদা হন তারা দুজনে।

এসি/  আই. কে. জে/

বলিউড সিদ্ধার্থ-অদিতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আটকের পর দাদির মৃত্যুসংবাদ পেলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে

🕒 প্রকাশ: ০৮:৩০ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250