শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন হৃদয় খান, সঙ্গে মোনালিসা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

হৃদয় খান। সবাই তাকে সংগীতশিল্পী হিসেবে চেনেন। অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তবে এবার ভিন্ন পরিচয়ে হাজির হলেন গায়ক হৃদয় খান।যাত্রা শুরু করলেন অভিনেতা হিসেবে। 

সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রবাসী অভিনেত্রী মোনালিসা।

প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ ‘ট্র্যাপড’। গল্পের কিছু দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন হৃদয়। ক্যাপশনে লেখেন, ‘স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।'

এই স্বল্পদৈর্ঘ্যের মধ্যে উঠে এসেছে নিউইয়র্কে কিভাবে একজন হৃদয় নামের যুবক আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না। 

হৃদয় খান জানান, ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন কাজটি। শর্ট ফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন গায়ক নিজেই। নেটদুনিয়ায় কাজটি প্রকাশ করে হৃদয় জানিয়েছেন, তার জীবন থেকেই তৈরি করা হয়েছে এ নতুন গল্প। নতুন কাজ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘অনেক সময় নিয়ে কাজটি তৈরি। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমা।’

শর্ট ফিল্মটির মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন মোনালিসা। পর্দায় হৃদয় খানের বিপরীতে ধরা দিয়েছেন। শর্ট ফিল্মে হৃদয় খান, মোনালিসা ছাড়াও নিউইয়র্কের স্থানীয় শিল্পীরা অভিনয় করেছেন। আর এই স্বল্পদৈর্ঘ্যের মাধ্যমেই অভিনয়ে আত্মপ্রকাশ করলেন জনপ্রিয় গায়ক হৃদয় খান।

জে.এস/

হৃদয় খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250