বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

আগুনে ক্ষতিগ্রস্ত এস আলমের চিনিকলে উৎপাদন শুরু হচ্ছে আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ দিন বন্ধ থাকার পর আজ শনিবার (৯ই মার্চ) উৎপাদন শুরু করছে চট্টগ্রামের এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উৎপাদন শুরুর আগে কারখানার গুদাম থেকে আগুনে পুড়ে নষ্ট হওয়া চিনি সরিয়ে নেওয়া হচ্ছে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসাইন।

তিনি বলেন, গতকাল থেকেই কারখানা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। আগুনে পুড়ে যাওয়া চিনি সরিয়ে নেওয়া হচ্ছে। আজ বিকেলে থেকে চিনি উৎপাদন শুরু হবে। এছাড়া আগের মজুতে থাকা চিনি সরবরাহ অব্যাহত আছে।

গত সোমবার (৪ঠা মার্চ) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। দীর্ঘ ৬৪ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্য ও কোস্টগার্ড।

আরও পড়ুন: ‘রমজানে চিনির দাম এক টাকাও বাড়বে না’

সেদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডে মিলের গুদামে থাকা অপরিশোধিত চিনির সবটাই পুড়ে যায়নি। গুদামের ৮০ শতাংশ অপরিশোধিত চিনি রক্ষা করা গেছে।

সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসাইন বলেন, চিনির যে কাঁচামাল রক্ষা করা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে তা ব্যবহার করা হবে।

এসকে/ 

আগুনে ক্ষতিগ্রস্ত এস আলমের চিনিকল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250