বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

পূজামণ্ডপে কেউ বিশৃঙ্খলা করলে শাস্তি হবে : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ধর্মীয় উপাসানালয়, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে, বাধা দান করলে আমরা তাদের কঠোর হস্তে দমন করবো। যেই হোক এই পূজামণ্ডপে যদি বিশৃঙ্খলা করে, কাউকে হয়রানি করে, আমরা তাকে ছাড় দেবো না। আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।’

রোববার (৮ই সেপ্টেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালিমন্দির পরিদর্শন ও অসহায়-দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজশাহী বিভাগের সনাতন ধর্মের ভাই ও বোনেরা যাতে উৎসহ-উদ্দীপনা নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা উৎসব পালন করতে পারে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আপনাদের আহ্বান করছি। আপনারা যদি মন্দিরে হামলার আশঙ্কা করেন তাহলে স্থানীয় মানুষদের সম্পৃক্ত করবেন। আমরা কেন্দ্রীয়ভাবে বলে দিয়েছি, যে মন্দিরগুলো ঝুঁকিতে আছে বলে আপনারা মনে করেন সেগুলো মাদ্রসাছাত্ররা পালাক্রমে পাহারা দেবে। সঙ্গে স্থানীয় জনগণও থাকবে। কোনো অপরাধী আমাদের এই ধর্মীয় উৎসবে বাধা দিতে পারবে না।’

আরও পড়ুন: আমাদের প্রতিজ্ঞা শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা : প্রধান উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ভারতের মথুরায় শ্রী কৃষ্ণের মন্দির লালন পালনের (সেবা) ব্যবস্থা আছে। যারা মন্দিরের সেবা করে। যাদের মা-বাবা নাই তাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমি আশা করবো এই শ্রী কৃষ্ণ মন্দিরের ট্রাস্টি বোর্ড মানবিক একটা পরিকল্পনা নিতে পারেন। ধর্ম চর্চা, অনুশীলনের পাশাপশি অসহায় মানুষদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে পারেন।’

উপদেষ্টা বলেন, ‘এককথায় আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। এ দেশকে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন একটা রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন।’

অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের নলওয়াতুল ইসলাম কওমি মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. মোখতার আলী, শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ি দেব মন্দিরের সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার। এ সময় সনাতন ধর্মাবলম্বীসহ ওই এলাকার জনগণ উপস্থিত ছিলেন।

এসি/কেবি

ধর্ম উপদেষ্টা পূজামণ্ডপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250