সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন *** দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

শর্ত মানলে আ.লীগ নেতা-কর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ৯ই জুন ২০২৬

#

ফাইল ছবি

শর্ত মানলে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের (নিষিদ্ধ) যারা বাংলাদেশে আছেন, তাদের অনেকেই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বা অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই সুযোগ দেবে কি না? যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাচ্ছে; এ বিষয়ে সরকারের অবস্থান কী?

জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট (অংশগ্রহণ) করতে চান, করতে পারেন। কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো যদি বলেন, সেটা প্রবলেম হবে।’

যদি নির্বাচনে আসা কারও আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থাকে, তাহলে কী হবে? এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের পোস্ট পজিশন, সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’

আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা থাকলে তিনিও কি নির্বাচনে অংশ নিতে পারবেন, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘মামলা থাকলেও তো জাতীয় সংসদ নির্বাচন করা যায়। এমনকি মামলা থাকা বা জেলে থাকার পরও। কারণ, সংসদ নির্বাচনের অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, দুই বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে, নৈতিক স্খলনজনিত অপরাধ। এর আগপর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন।’

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250