সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন *** দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর *** এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ *** চার এসপিকে বদলি-পদায়ন *** এমপি নজরুলের গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ, দ্বিতীয় স্ত্রীর চিরকুটের তদন্ত চলছে *** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন

স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

১৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মোট ৩৫ জনের স্বল্পতম সফরসঙ্গী নিয়ে নিয়মিত ফ্লাইটে সংক্ষিপ্ত এক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে গেছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

আজ সোমবার প্রধানমন্ত্রীর মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেশনের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ এবং ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা’ই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য।’

সফরের ব্যস্ততা তুলে ধরে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে যেতে এক দিন, ফিরতে এক দিন। মাঝের মাত্র চার দিন। এক মুহূর্তও নষ্ট না করে, এই চার দিনেই একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থে কূটনৈতিক ব্যস্ততা সেরে ছয় দিনের মাথায় বাংলাদেশে ফিরবেন।’

মাহদী আমিন আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তাদের সন্তান, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তিনি বলবেন বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা।’

মাহদী আমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250