শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। 

আজ বুধবার (১০ই ডিসেম্বর) রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয় নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। 

গতকাল মঙ্গলবার (৯ই ডিসেম্বর) দুপুরে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন তিনি। জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি।

রেওয়াজ অনুযায়ী, আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে পুরো কমিশন। এ ছাড়া আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে ইসি।

জে.এস/

সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250