শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পবিত্র কুরআনে চুম্বন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ। গত মঙ্গলবার (২০শে আগস্ট) পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছর পর অঞ্চলটিতে পা রাখেন পুতিন।

সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন।

কুরআনের এ কপিটি মূলত স্বর্ণ খচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কুরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন।

মুফতি সালাহ মেঝিয়েভ হলেন মুসলিম অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপার্সন।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন। পুতিন সেখানে বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই, অবশ্যই অজেয়।’

তিনি আরও বলেন, ‘এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয়। কিন্ত আপনাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটা তাড়না আছে। আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহস।’

পুতিনের কোরআন চুম্বন ও হাতে ধরে ছবি তোলার ভিডিও ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কেউ কেউ পুতিনের প্রশংসা করেছেন। আবার অন্যরা দ্বিমত পোষণ করে বলছেন, ইসলামের পবিত্র গ্রন্থ স্পর্শ করার বৈধতা পুতিনের নেই।

ওআ/ আই.কে.জে/

পবিত্র কুরআন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250