শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

ফ্লাইং কিস ছুড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রেম ও রহস্যের একটি ভিন্ন ধাঁচের গল্পে অভিনয় করে স্বল্প সময়ে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছেন আইশা খান। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে প্রেম ও রহস্যের গল্প নিয়ে নির্মিত ঈদের নাটকে। শিরোনাম ‘তোমাতে হারাই’।

এই নাটকে আইশার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। পাপ্পু রাজের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

আরো পড়ুন: এবার শাকিবের মা হচ্ছেন মাহিয়া মাহি!

নাটকের কাহিনিতে দেখা যাবে, শোয়েব নামের এক তরুণ অফিস যাওয়ার পথে মুখোমুখি হয় এক অচেনা তরুণীর। যে প্রথম দেখাতেই তাকে ফুল ছুড়ে মারে। কিছুদিন পর শোয়েবের গাড়ি ট্রাফিক জ্যামে পড়লে আবার সে মেয়েটির দেখা পায়। এবার ফুল নয়, তাকে ফ্লাইং কিস ছুড়ে দেয় মেয়েটি; যা দেখে শোয়েব অনুমান করে, মেয়েটি তাকে ভালোবাসে নয়তো দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। একই সঙ্গে প্রশ্নও মনে জাগে, কেন এই মেয়েটি তার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে? কী চায় সে?

প্রেম ও রহস্যের এমনই গল্প নিয়ে নির্মিত ‘তোমাতে হারাই’ নাটকটি আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করা হবে।

এসি/


ফ্লাইং কিস দৃষ্টি আকর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250