মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

সৌভাগ্যের জার্সি পরেই ফাইনাল খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

১৯৯০ সালের বিশ্বকাপের ফাইনাল হেরে ম্যারাডোনার সেই কান্না এখনো চোখে ভাসে ফুটবল অনুরাগীদের। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও মেসি-ডি মারিয়াদের হতাশাময় চেহারা এখনো পীড়া দেয় ভক্তদের। এই দুই ফাইনালে আর্জেন্টিনা এওয়ে জার্সি অর্থাৎ নীল জার্সি পরে খেলেছিল।

আর্জেন্টাইনদের কাছে ফাইনালের জন্য এই এওয়ে জার্সি অনেকটা অপয়া জার্সির মতই। ২০২১ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে সেই অপয়া জার্সি থেকে সরে এসে চিরাচরিত হোম জার্সি আকাশী-সাদা জার্সি পরে খেলে সাফল্য পেয়েছিল।

আরও পড়ুন: উরুগুয়ের বিদায়, ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া

আরো একবার ফাইনালের সামনে আর্জেন্টিনা। ভক্তদের মনে প্রশ্ন আর্জেন্টিনা কোন জার্সি পরে খেলবে। তবে আর্জেন্টাইনদের জন্য সুসংবাদ। ২০২১ ও ২০২২ ফাইনালের মতই এই ফাইনালেও আকাশী-সাদা জার্সি ও সাদা রঙের শর্টস পরে খেলবে দলটি। দলটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এসি/

ফাইনাল আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250