শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে: মার্কিন দূতাবাস *** বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের ক্ষোভে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে: পরওয়ার *** ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রীর ছবি প্রকাশ *** মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর *** মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা *** ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ *** শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী *** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী

প্রাথমিকে সাড়ে ৯ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অনুমোদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী প্রধান শিক্ষক পদে সাড়ে ৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি অর্থ মন্ত্রণালয়, সচিব কমিটি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন পেলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (২২শে অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন বিষয়ে ওই চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসিমা ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতিসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশও গ্রহণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অনুমোদন নিতে বলা হয়েছে।

পদ সৃজনের আদেশ জারির পর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা অনুমোদন দেবেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুসরণ করতে হবে। সৃজন করা পদগুলো পদোন্নতিযোগ্য হওয়ায় আবশ্যিকভাবে সৃজিত পদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে পদোন্নতির প্রক্রিয়াকরণ করতে হবে। পদ সৃজনের পৃষ্ঠাঙ্কিত জিওর কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে। পদ সৃজনের সরকারি মঞ্জুরিপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সব শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে বলেও জানানো হয়েছে চিঠিতে।

জানা গেছে, ৬৫ হাজার ৫৬৬টি পদ সৃজনের জন্য সুপারিশ করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে হিসাবে প্রতিটি বিদ্যালয়ে একজন করে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হতো। তবে প্রাথমিকভাবে যেসব বিদ্যালয়ে আড়াই শতাধিক শিক্ষার্থী রয়েছে, সেসব বিদ্যালয়ের জন্য এ পদ অনুমোদন দেওয়া হয়েছে।

ওআ/কেবি


প্রাথমিকে শিক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে: মার্কিন দূতাবাস

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের ক্ষোভে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে: পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রীর ছবি প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

Footer Up 970x250