রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

#

কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই রিমাল এলাকার আল-আসালা ভবনে হামলাটি চালানো হয়। ছবি: আল-জাজিরা

পশ্চিম গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের খান ইউনিস থেকে জানিয়েছেন, শনিবার ভোরে কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই রিমাল এলাকার আল-আসালা ভবনে হামলাটি চালানো হয়।

আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন নারী ছিলেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়ে ছিলেন।

আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

রিমাল গাজা সিটির অন্যতম ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। সেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ আশপাশের এলাকায় অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়ে বসবাস করছেন।

আল-শায়ের জানান, মাঝরাতে যখন হামলা চালানো হয়, তখন ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধবিমানগুলোর শব্দ ক্রমেই জোরালো হতে শুনতে পাই। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়। এতে অ্যাপার্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা মানুষগুলো নিহত হন।’

হামলাটি লক্ষ্যবস্তু করা অ্যাপার্টমেন্টের ভেতর দিয়ে ঢুকে নিচের তলাগুলোতেও আঘাত হানে। এতে বহুতল ভবনটির বিভিন্ন অংশে আরও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।

ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা আগুন নেভাতে সক্ষম হওয়ার আগে অন্তত এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে।

আল-শায়ের ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। মানুষ ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলেও জানান তিনি।

প্রতিবেদক আরও জানান, নিখোঁজ মানুষ ও মরদেহের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তখনো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় ইসরায়েলি ড্রোনগুলো ওই এলাকার আকাশে উড়ছিল এবং পুরো গাজা উপত্যকার ওপর দিয়ে যুদ্ধবিমানগুলো নিচু দিয়ে উড়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছিল।

এ দিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, খান ইউনিসের উত্তর, পূর্ব ও দক্ষিণে আবাসিক এলাকা এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাবু লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকেও খান ইউনিসের উপকূলে গুলিবর্ষণ করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্র জানিয়েছে, গাজা সিটির পূর্বে আল-তুফাহ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোতে থাকা ঘরবাড়ি ও ভবন লক্ষ্য করে বড় ধরনের ধ্বংস অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সূত্র আরও জানায়, আল-তুফাহ ও শুজাইয়া এলাকার পূর্বে খালি করা কিছু ভবনে অন্তত দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে মধ্য গাজায় টানা গুলিবর্ষণের মধ্যে ডেইর আল-বালাহ ও আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে কামানের গোলা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। একই সাথে উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি বিমান হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250