বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

চোট কাটিয়ে মাঠে ফিরছেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। তবে এবার সুসংবাদ পাওয়া গেলো তানজিম হাসান সাকিবকে নিয়ে। তরুণ এই পেসার সোমবার (১৮ই নভেম্বর) ফিটনেস টেস্টে পাস করেছেন, ফলে দ্রুতই ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

জাতীয় ক্রিকেটে লিগের ম্যাচকে সামনে রেখে অনুশীলনের সময় ঘাড়ে টান লেগেছিল তানজিম সাকিবের। নির্বাচক কমিটির একজন সদস্য 'ক্রিকবাজ'কে বলেছেন, ‘সে (সাকিব) ফিটনেস টেস্টে পাস করেছে। আমাদের জন্য এটা স্বস্তির খবর, কারণ সে সাদা বলের দলে অপরিহার্য ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে আমরা মিস করেছি।’

আরো পড়ুন : বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

যদিও তানজিমকে দলে জায়গা ফিরে পেতে লড়াইটা চালিয়ে যেতে হবে, মনে করিয়ে দিলেন ওই নির্বাচক, ‘অন্য পেসাররাও ভালো করছে, তাই দলে এখন ভালো প্রতিযোগিতা আছে। আমি জানি সে একজন ফাইটার এবং দলে জায়গা ফিরে পেতে সেরাটা দিয়েই চেষ্টা করবে।’

সামনে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।

বিসিবির মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়ায় তানজিম সাকিব গায়ানায় গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন। ২৭শে নভেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

এস/ আই.কে.জে/

তানজিম সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250