বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে দলে নেই জেসন হোল্ডার। তাছাড়া এই সিরিজের দলে রাখা হয়নি গুড়াকেশ মোতিকে।

ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের স্কোয়াডে ৪টি পরিবর্তন এনেছে তারা। দলে ফিরেছেন কেভিন সিনক্লেয়ারও, আলজারি জোসেফ। 

অ্যান্টিগায় আগামী ২২শে নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর ৩০শে নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

আরো পড়ুন : স্যামসন-তিলকের জোড়া সেঞ্চুরিতে জিতল ভারত

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড:

ক্রেইগ ব্রাফেট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড : 

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

এস/ আই.কে.জে

বাংলাদেশ সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250