বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

আমরা রক্ত চাই না, শান্তি চাই : মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের উত্তপ্ত পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (১লা আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হয়েছেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ।

সেখানে অভিনেতা মোশাররফ করিম বলেছেন, আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই। ফার্মগেট এলাকায় আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। 

বৃহস্পতিবার ঢাকার মানিকমিয়া এভিনিউ এলাকায়, জাতীয় সংসদ ভবনের সামনে সকাল ১১টায় সমবেত হন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে হাতে ব্যানার, ফেস্টুনে জড়ো হন তারা।  এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে, কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার, হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানির প্রতিবাদ জানান। 

আরও পড়ুন: শিক্ষার্থীদের সমর্থনে যা বললেন তাহসান

যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের সরকারবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আপনাকেও কি সেই ট্যাগ দেওয়া হবে কি না? এ প্রশ্নের জবাবে মোশাররফ করিম বলেন, আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ। 

এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মামুনুর রশিদ, চলচ্চিত্রকার আকরাম খান, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, অভিনেত্রী সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া, শাহানা রহমান সুমিসহ অনেকে।

এসি/ আই.কে.জে/

মোশাররফ করিম রক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250