বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

এবার হজের খরচ কমানো সম্ভব মনে করছে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী মাসে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, গত বছরের চেয়ে আসন্ন হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলে মনে করছে সরকার। এ ছাড়া হজের খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। 

বুধবার (১৮ই সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজ প্যাকেজের তিনটি পার্ট। বিমান, মক্কা-মদিনায় আবাসন ও সৌদি সরকারকে ১ লাখ ৩০ হাজার টাকার মতো দিতে হয়। আগামী দিনে এটাকে আরও স্বচ্ছন্দ করার জন্য আমরা চেষ্টা করছি। অতিরিক্ত ম্যানপাওয়ার নেবো না।’

এর আগে হজের খরচ কমানোর প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। যৌক্তিক পর্যায়ে একটি হজ প্যাকেজ ঘোষণা করবেন তারা।

এসি/কেবি

হজ প্যাকেজ ধর্ম উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250