বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ২১শে সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

জাতিসংঘের তত্ত্বাবধানে দেশে গত ৪ঠা আগস্ট থেকে ২০শে আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী সম্প্রদায়িক সহিংস ঘটনাবলীর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত 'মিথ্যা' মামলা প্রত্যাহার এবং সারাদেশের চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন: ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা

বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতি মন্ডলীর সদস্য রঞ্জন কর্মকার, ভিক্ষু সুনন্দ প্রিয়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।

এসি/কেবি

সমাবেশ কর্মসূচি ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250