বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন পার, শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৬

#

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ ৩৬ দিন ধরে ভাসমান থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর স্থানীয়

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ ৩৬ দিন ধরে ভাসমান থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর স্থানীয় জেলেরা। উদ্ধার হওয়া দুই জেলে সম্পর্কে বাবা ও ছেলে।

শনিবার (২৫ জুলাই) সাগরে মাছ ধরে ফেরার পথে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার স্থানীয় জেলেরা তাদের ভাসমান বোটসহ উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

যেভাবে উদ্ধার হলেন

স্থানীয় সূত্র জানায়, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোট সাগরে মাছ ধরা শেষে কূলে ফিরছিল। পথে বঙ্গোপসাগরের গুলিরধার এলাকায় একটি ডেনমার্কের ফিশিং বোটকে অনিয়ন্ত্রিতভাবে ভাসতে দেখে সন্দেহ হয় বাংলাদেশি জেলেদের।

কাছে গিয়ে দেখা যায়, বোটটির ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে গেছে এবং তার ভেতর শ্রীলঙ্কার নাগরিক বাবা-ছেলে মারাত্মক অসুস্থ অবস্থায় পড়ে আছেন। পরিস্থিতি দেখে মহেশখালীর জেলেরা দ্রুত তাদের উদ্ধার করেন এবং নিজেদের ট্রলারের সঙ্গে বিদেশি বোটটি বেঁধে তাজিয়াকাটা ঘাটে নিয়ে আসেন।

কাঁচা মাছ খেয়ে বেঁচে থাকা

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক জিয়াউর রহমান জানান, সাগরে ভেসে থাকার একপর্যায়ে তাদের সব খাবার ও পানীয় শেষ হয়ে যায়। ফলে তীব্র খাদ্যসংকটে পড়ে জীবন বাঁচাতে তারা সাগরের কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন টিকে ছিলেন।

দীর্ঘদিন সাগরে আটকে থাকা এবং পর্যাপ্ত পুষ্টির অভাবে দুজনই চরম শারীরিক দুর্বলতায় ভুগছেন। বর্তমানে উদ্ধার করা দুই শ্রীলঙ্কান জেলেকে কুতুবজোমে জিয়াউর রহমানের নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা ও আশ্রয় দেওয়া হয়েছে।

বিষয়টি জানার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। বোট মালিক জিয়াউর রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ও মহেশখালী থানা-পুলিশ উদ্ধার হওয়া জেলেদের বিষয়ে খোঁজখবর নিয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া দুই জেলেকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

কক্সবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250