রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

৪০টির মতো প্রেম করেছেন স্বস্তিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ব্যক্তিজীবনকে ঘিরে নানা গুঞ্জনের শিরোনামে থাকেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বলা হয়, যাই করেন সেটাই সংবাদের শিরোনাম হয়ে যায়। বিষয়টি বিশ্বাস করেন অভিনেত্রী নিজেও। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমার জীবনে প্রেম খুব কম এসেছে। কিন্তু মানুষ এমনভাবে রটায় যেন ৪০টার মতো প্রেম করে ফেলেছি। নিজের মুখেই সবসময় প্রেমের কথা স্বীকার করেছি। তবে আমার সম্পর্কে রটে যায় বেশি। কারও সঙ্গে কফি খেতে দেখলেও লোকে ভাবে প্রেম করছি।’

আরো পড়ুন: নচিকেতার নতুন গান ‘কেউ নেই ভালো’

নাম থাকলে, বদনামও থাকে। এটা যে কতটা সত্য তা অভিনেত্রীকে দেখলে বোঝা যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে তাকে নিয়ে বিভিন্ন আলোচনা সকলেরই নজর কাড়ে সবসময়। 

এর আগেও অভিনেত্রী একাধিকবার বলেছেন- তার সম্পর্কে এমনভাবেই বিভিন্ন গুঞ্জন রটে, যা শুনে অবাক হন নিজেও। তবুও স্বস্তিকা লুকোচুরি করেন না। সবসময়ই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সত্যটা। 

ব্যক্তিজীবনে সৃজিত, পরম্রবত, প্রসেনজিৎ-এর মতো তারকাদের সঙ্গে সম্পর্ক জড়ালেও কারো সঙ্গেই স্থায়ী হননি। বর্তমানে নিজের মেয়েকে নিয়েই সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন নায়িকা। 

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর ‘বিজয়ার পরে’ দেখানো হয়েছে। যেখানে হাজির ছিলেন স্বস্তিকা নিজেও। ঢাকার ভক্তদের আতিথিয়েতা মুগ্ধ করেছে এই তারকাকে। তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি তিনি।

এসি/ আই. কে. জে/ 

প্রেম স্বস্তিকা মুখোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250