শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নচিকেতার নতুন গান ‘কেউ নেই ভালো’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আজব রেকর্ডস থেকে প্রকাশ পেল দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার নতুন গান ‌‘কেউ নেই ভালো’। গানটি লিখেছেন সালমা সুলতানা ও সুর করেছেন জয় শাহরিয়ার। এ গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা, যার পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই।

নতুন এ গান প্রসঙ্গে নচিকেতা বলেন, জয় আমার পছন্দের সিঙ্গার-সং রাইটার। ওর সঙ্গে আগেও বেশ কিছু কাজ করেছি। সালমা সুলতানার লেখায় প্রথম গাইলাম। ভালো লিখেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে গানটা। আশা করি সবার ভালো লাগবে।

সালমা সুলতানা বলেন, সাহিত্যের অন্য শাখায় কাজের পাশাপাশি গান লিখছি বেশ কিছুদিন। স্বপ্নের শিল্পীর কণ্ঠে নিজের লেখা গান একটা স্বপ্ন পূরণ।

আরো পড়ুন: ভালোবাসা দিবসে যে সুখবর দেবেন অপু বিশ্বাস

গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, নচিদা আমার মতন গানওয়ালাদের আদর্শ। ওনার সঙ্গে প্রতিবার কাজ করতে গেলেই অনেক কিছু শিখি। তাই তার সঙ্গে কাজ আমার জন্য এক শিক্ষাসফর।

‘কেউ নেই ভালো’ শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, আইটিউন্সসহ বিশ্বজুড়েসব স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানচিত্রটি সবাই দেখতে পারবেন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।

এসি/ আই. কে. জে/ 


নচিকেতা ‘কেউ নেই ভালো’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250