বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

আসিফ-মাহফুজের সম্পদের হিসাব ও দুর্নীতির তদন্ত দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব এবং তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে 'দুর্নীতির বিরুদ্ধে ছাত্রজনতা' নামে একটি প্ল্যাটফর্ম।

আজ বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে বিক্ষোভ করে এ দাবি জানায় সংগঠনটি।

বিক্ষোভকারীদের দাবি, গত ১৭ মাসে এই দুই উপদেষ্টা যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেগুলোর দুর্নীতির রেকর্ডও প্রকাশ করতে হবে।

এ ছাড়া, দুর্নীতির সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এই দুই সাবেক উপদেষ্টাকে আসন্ন সংসদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত হবে না বলেও জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল বলেন, 'আসিফের অফিস দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছিল। তাকে ও তার ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেমকে কেন্দ্র করে দুর্নীতির একটি চক্র গড়ে উঠেছিল।'

তিনি বলেন, 'মোয়াজ্জেমকে দুর্নীতির অভিযোগে অপসারণ করা হয়েছিল এবং দুদক তদন্তও করছিল।' দীপক শীল সেই তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুদক এ বিষয়ে নীরব। তাদের দাবি, এসব দুর্নীতির কারণে আসন্ন নির্বাচনে এই দুই উপদেষ্টা অংশ নেওয়ার নৈতিক যোগ্যতা হারিয়েছেন।

এ অবস্থায় তারা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়।

মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250