বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

সুশীলাই হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান, নাম ঘোষণা আজই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজই (১২ই সেপ্টেম্বর) সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ-সংক্রান্ত আলোচনার সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবিধানবিষয়ক এক বিশেষজ্ঞ রয়টার্সকে বলেন, সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল তার সঙ্গে শলাপরামর্শ করেছেন বলে দাবি তার। তবে আলোচনার বিষয়বস্তু স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করতে চাননি ওই বিশেষজ্ঞ।

তিনি আরও বলেন, ‘জেন-জি তাকে চায়। সুতরাং এটাই হবে। এবং আজই হবে।’

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ প্রেসিডেন্টের বাসভবনে স্থানীয় সময় সকাল ৯টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এবং ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে সুশীলার নিয়োগের বিষয়টি ঘোষণা হতে পারে বলে এক জেন-জি সূত্র রয়টার্সকে জানিয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স। তবে, কোনো সাড়া পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে গত সপ্তাহে উত্তপ্ত হয়ে ওঠে নেপাল। গত সোমবার (৮ই সেপ্টেম্বর) তা রূপ নেয় ব্যাপক গণবিক্ষোভে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে ওই আন্দোলনে নিহত হন অন্তত ৩৪ জন, আহত হয়েছেন আরও ১ হাজার ৩০০ জনের বেশি। দুই দিনের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর)  পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

গত কয়েক দিনের চরম বিশৃঙ্খলার পর আজ শুক্রবার রাজধানী কাঠমান্ডু কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খোলা হচ্ছে, রাস্তায় গাড়ি চলাচল শুরু করেছে। পুলিশ সদস্যদের হাতে এখন আগের মতো বন্দুক নেই, তারা লাঠি হাতে দায়িত্ব পালন করছেন। সঙ্গে মোতায়েন রয়েছেন সেনাসদস্য।

তবে, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও আজ শুক্রবার কাঠমান্ডুসহ কয়েকটি শহরে জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। রাতেও কারফিউ চলবে বলে ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।

জে.এস/

নেপাল অন্তর্বর্তীকালীন সরকার সুশীলা কার্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250