বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আয়োজনে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজারে দুস্থদের মাঝে ইফতার বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোবহান মাতুব্বর (৪২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সুখবর ডটকমকে পুলিশ জানায়, গতকাল সোমবার (১৬ই মার্চ) রাত ১১টার দিকে পুড়াপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পাশের সালথা উপজেলায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভাইরাল ভিডিও ও খোঁজ নিয়ে জানা যায়,  ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশনায় জেলা যুবলীগ নেতা হাসিবুর রহমান ফারহান, নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন,  উপজেলার তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর, পুরাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার ফকির রিগান, যুবলীগ নেতা সোবহান মাতুব্বরের সার্বিক সহযোগিতায় পুরাপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কারাবন্দি নেতাকর্মীদের জন্য দোয়া ও এলাকার দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

গত রোববার বিকেলে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজারে দুস্থদের মাঝে ইফতার বিতরণের ভিডিও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর বলেন, ইফতার বিতরণ করায় আমার প্রিয় সহযোদ্ধা পুরাপাড়া ইউনিয়ন যুবলীগ কর্মী সোবহান মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ তাকে গ্রেপ্তারের সময় বলে,  ‘ইফতার বিতরণ তোর অপরাধ না, তোর অপরাধ ইফতার বিতরণের সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া।’

সোবহান মাতুব্বরকে গ্রেপ্তার করার বিষয়টি স্বীকার করে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, পুরাপাড়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আয়োজনে ইফতার বিতরণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে সোবহানকে দেখা যায়। সোবহান সালথা থানায় এর আগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এজন্য তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250