বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

বর্ষায় বাড়ে একজিমা, সারাতে যা করবেন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ত্বকের বিভিন্ন ধরনের রোগের মধ্যে একজিমা খুবই জটিল এক অসুখ। একবার হলে সহজে সারে না। একজিমায় আক্রান্তদের ত্বকে চুলকানি, জ্বালা, শুষ্ক হয়ে যাওয়া, এমনকি ফুসকুড়ির মতো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, একজিমা হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই। সব বয়সের মানুষের ত্বকেই একজিমা হতে পারে। তাই সবাইকে সতর্ক হতে হবে। আবার একজিমার সমস্যা যে কোনো সময়ই দেখা দিতে পারে। তবে দেখা গেছে, বর্ষাকালে একজিমার সমস্যা আরও বেড়ে যায়। এক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপায় মানলে পেতে পারেন স্বস্তি। জেনে নিন করণীয়-

একজিমা যেভাবে ছড়ায়-

১. বেশিরভাগ মানুষই এটোপিক একজিমাতে আক্রান্ত হন।

২. বেশ কিছু ওষুধ ও টিকা একজিমার কারণ হতে পারে। আসলে এ ধরনের মানুষের ত্বক খুব বেশি মাত্রায় সংবেদনশীল হয়।

৩. এছাড়া ধূমপান ও মদ্যপানের কারণেও একজিমার প্রকোপ বাড়তে পারে।

৪. এমনকি দেখা গেছে, লোশন ও ক্রিম ব্যবহারের পরও মানুষ এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

৫. একজিমার সঙ্গে মানসিক চাপেরও একটি ভূমিকা আছে।

একজিমা সারাতে যা করবেন-

আরো পড়ুন : ডায়াবেটিস রোগীর পায়ের বিশেষ যত্ন কেন প্রয়োজন?

ত্বক পরিষ্কার রাখুন

সব সময় নিজের ত্বক পরিষ্কার রাখুন। এক্ষেত্রে বাইরে থেকে এসে সরাসরি গোসল করে নিন। ত্বকের সুস্বাস্থ্যের জন্য ভালো সাবান ব্যবহার করুন।

গোসল করুন নিয়মিত

বাইরে থেকে ঘরে ফিরে গোসল করুন দ্রুত। হাত-মুখ না ধুয়ে তা চোখে-মুখে লাগাবেন না। একজিমায় যারা ভুগছেন তারা হালকা গরম পানিতে গোসল করুন।

নিমের তেল ও নারকেল তেল ত্বকে ব্যবহার করুন

নিমের তেল ও নারকেল তেল সমমাত্রায় মিশিয়ে সপ্তাহে অনন্ত তিনবার ত্বকে ব্যবহার করে গোসল করুন। এই নিয়ম মানলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পারবেন। এমনকি একজিমা থেকে মিলবে স্বস্তি।

সূত্র: হেলথশটস

এস/ আই.কে.জে


বর্ষাকাল একজিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250