সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

মৎস্য সম্পদে উদ্বৃত্ত নাটোর জেলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরে ৩৪ হাজার ৪১৪ টন উদ্বৃত্ত মৎস্য উৎপাদন হচ্ছে। জেলায় ৪০ হাজার ৪১৯ টন বাৎসরিক চাহিদার বিপরীতে মোট উৎপাদন হচ্ছে ৭৪ হাজার ৯০৫ টন। 

মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা ও সংরক্ষণ, জেলেদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, প্রদর্শনী খামার স্থাপন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ, জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ ও শাস্তিমূলক ব্যবস্থ্য গ্রহণ ইত্যাদি কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে নাটোর মৎস্য সম্পদে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে। 

আরও পড়ুন: তিল চাষে আগ্রহ বাড়ছে মেহেরপুরের কৃষকদের

সমৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে পরিবেশ-বান্ধব উৎপাদন ব্যবস্থাপনা, সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ ও বৈচিত্রকরণ, মা মাছের সুরক্ষা প্রদান কার্যক্রম জোরদার করা হবে। মুক্ত জলাশয়ে সকল অবৈধ স্থাপনা ও অবৈধ মৎস আহরণের প্রতিবন্ধকতা অপসারণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ। 

নাটোরে মৎস্য সম্পদের সুরক্ষায় বিগত এক বছরে দুই শতাধিক অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এসব অভিযানে মৎস্য সংরক্ষণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলার বিপরীতে আদায়কৃত এক লক্ষ ৮৪ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। অভিযানে তিন লাখ ৩৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত আড়াই টনের অধিক মাছ  মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এবং এতিমখানায় প্রদান করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ জানান, অভিযানের পাশাপাশি মৎস্য সংরক্ষণ আইন অনুসরণে সচেতনতা সভার আয়োজন করা হয়েছে। আগামীতে এসব কার্যক্রম আরও গতিশীল করা হবে।

এসি/কেবি

নাটোর মৎস্য সম্পদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250