শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম *** নড়াইলে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন *** গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন *** সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ *** বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

ম্যাপ ফিচার আসছে ইনস্টাগ্রামে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করে। সেই কারণেই অ্যাপটিকে আকর্ষণীয় করতে নিত্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা।

ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে নতুন ‘ম্যাপ ফিচার’ নিয়ে আসার পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীদের জন্য বিভিন্ন স্থানের তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি করবে।

নতুন ম্যাপ ফিচারটি ইন্টারেক্টিভ এবং সুবিধাজনক হবে। ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে স্থান শেয়ার করতে পারবেন এবং সেই স্থান সম্পর্কে রিভিউ ও ছবি পোস্ট করতে পারবেন। 

আরো পড়ুন : আঙুল ছোঁয়ালেই চার্জ হবে স্মার্টফোন

এছাড়া, ব্যবহারকারীরা তাদের পছন্দের স্থানগুলোকে সেভ করে রাখতে পারবেন, যা ভবিষ্যতে তাদের জন্য সহায়ক হবে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ আশা করছে যে, এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে আরও বেশি সংযোগ এবং যোগাযোগ তৈরি করবে।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সম্প্রতি রিলের ক্ষেত্রে নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এতদিন রিল তৈরির সময় পছন্দের একটি গান ব্যবহার করা যেতো। কিন্তু এবার এক রিলে ব্যবহার করা যাবে একাধিক গান।

জানা গেছে, এবার একটা রিলে ২০ টা পর্যন্ত গান ব্যবহার করা যাবে। এখানেই শেষ নয়, এই যে একাধিক গান মিশিয়ে একটি ট্র্যাক তৈরি করলেন। এটি আপনি সেভ করে রাখতে পারবেন। যা পরে ফের ব্যবহার করতে পারবেন।

এস/কেবি

ইনস্টাগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250