মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

আঙুল ছোঁয়ালেই চার্জ হবে স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন কমবেশি সবার হাতে হাতে স্মার্টফোন। তবে বেশিরভাগ মানুষই ফোন চার্জ করতে ভুলে যান। সঙ্গে চার্জার বা পাওয়ার ব্যাংক না থাকায় অনেকবার ঝামেলায় পড়তে হয়েছে। তবে এখন আঙুল ছোঁয়ালেই স্মার্টফোন চার্জ হয়ে যাবে।

অবাক হচ্ছেন নিশ্চয়ই, যে এটা কীভাবে সম্ভব! একেই সম্ভব করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি দল। কয়েক বছর আগে, বিজ্ঞানীরা এমন একটি ডিভাইস তৈরি করেছেন, যার মাধ্যমে আঙুল দিয়েই ফোন চার্জ করা সম্ভব। সবচেয়ে মজার বিষয় হলো, এটি ঘাম থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। বর্তমানে এই ডিভাইসটি আবার জনপ্রিয় হতে শুরু করেছে।

ডেইলি মেইলের খবর অনুযায়ী, এই ডিভাইসটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি দল। তাদের মতে, ঘুমানোর সময় ডিভাইসটি পরলে ঘাম থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। স্মার্টফোন বা ঘড়ি সেই বিদ্যুৎ দিয়ে সহজেই চার্জ করা যায়। তারা বলেছেন যে, আঙুলে প্রায় ১০ ঘণ্টা পরা থাকলে এটি ২৪ ঘণ্টা ফোন চার্জ করতে সক্ষম হবে।

 আরো পড়ুন : হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না আর!

এটি দিয়ে ফোন চার্জ করা এত সহজ নয়। গবেষক দল বলছে, এই স্ট্রিপটি আঙুলের সঙ্গে লাগানো যাবে। ঘুমানোর সময় আর্দ্রতা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। একটানা ৩ সপ্তাহ পরার পর ফোনটি চার্জ করা যাবে। এই সক্ষমতা বাড়ানোর কাজ এখনো চলছে।

এই ডিভাইসটি দেখতে অনেকটা ব্যান্ডেডের মতো। এটি আঙুলের উপর আটকানো হয়। এটিতে কার্বন ফোম ইলেকট্রোডের প্যাডিং রয়েছে, যা ঘাম শোষণ করে। তারপর এটি বিদ্যুতে রূপান্তরিত হয়।

ডিভাইসটি একটি পাতলা, নমনীয় ব্যান্ডেজ যা আঙুলের চারপাশে প্লাস্টারের মতো মোড়ানো যায়। কার্বন ফোম ইলেকট্রোডের প্যাডিং ঘাম শোষণ করে তা বিদ্যুতে রূপান্তরিত করে। যখন হাত ঘামে ভিজে যায় বা স্ট্রিপের উপর চাপ পড়ে তখন এটি বিদ্যুৎ উৎপাদন করে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ডিভাইস আবিষ্কারের ৩ বছর পেরিয়ে গেলেও এখনো সবার জন্য বাজারে আনা হয়নি। কবে আসতে পারে তাও জানা যায়নি।

সূত্র: নিউজ ১৮, ডেইলি মেইল

এস/কেবি

স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250