মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

রাজধানী জুড়ে কেন তীব্র যানজট?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক পৃথক সমাবেশ ও বিক্ষোভের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, শাহবাগ, পান্থপথ, সিদ্ধেশ্বরী, বাড্ডা ও মিরপুরে বিভিন্ন দাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে শুরু করে শিক্ষার্থীরা। যার প্রভাব পড়েছে রাজধানীর সড়কগুলোতে। সড়কগুলোতে থেমে থেমে চলছে গাড়ি। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গতানুগতিক সময়ের থেকে অনেক বেশি সময় লাগছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক সমাবেশ ও র‍্যালি।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়ি থেকে র‍্যালি করে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া দলটির পক্ষ থেকে বাড্ডা ও খিলক্ষেত এলাকায় র‍্যালি করা হয়েছে। যার কারণে ওই অঞ্চল গুলোতে যানজট ছড়িয়ে পড়েছে।

পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের দোকান মালিকরা মার্কেটের ইনচার্জ মোহসিনুল করিমের অপসারণের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে।

গতকালের (রোববার) ধারাবাহিকতায় বাংলাদেশ গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড অবরোধ করে বিক্ষোভ করছে গ্রাম পুলিশের সদস্যরা।

সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপ‌তি, প্রধান শিক্ষ‌ক ও সহকারী প্রধান শিক্ষক দেলোয়ারের পদত‌্যা‌গের দা‌বিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রীরা। তারা সকাল সাড়ে ১০টায় শান্তিনগর মোড়ে বিক্ষোভ শুরু করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, অনেকেই নানা দাবিদাওয়া নিয়ে রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা “যমুনার” সামনে কাউতে বসতে দিইনি। তাই নগরের বিভিন্ন স্থানে আজ খণ্ড খণ্ড আকারে বসে আছেন অনেকেই। শাহবাগ বা রমনার দিকে রাস্তায় বসে গেলে যানজট বেড়ে যায় আশপাশের সড়কেও। আজও তেমনটাই হয়েছে।

ওআ/কেবি


যানজট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250