বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ইটপাটকেল নিক্ষেপ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে কাচের জানালা ভেঙে যায়। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে, এতে জানালার গ্লাস ভেঙে যায়। একপর্যায়ে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার প্রধান গেটের ওপরের অংশে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালায়। গেটে সাময়িক আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।

খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে বাড়িটির চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এটি পেট্রলবোমা হামলা ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত হতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান বলেন, সাকিব আল হাসানের বাড়িতে কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে চলে যায়। সেখানে বর্তমানে পুলিশ মোতায়েন আছে।

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250