বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

‘শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ওই বৈঠকে আলোচনার সুযোগ রয়েছে।

বৃহস্প‌তিবার (২১শে ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।

তৌফিক হাসান বলেন, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ–সংক্রান্ত (ঢাকায় পররাষ্ট্রসচিবদের বৈঠক) একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। ডিসেম্বর মাসে এফওসি হবে, এটুকু জানা গেছে।

ডিসেম্বরের বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সামনে এফওসি যেটা, সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো পরিষ্কার হবে, আমরা আসলে কী চাই।’ শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা এ মুহূর্তে বলা যাচ্ছে না। মাত্র একটা আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। এখনো অনেক সময় রয়েছে।

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুরোধ পেয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘এটা একটা রাজনৈতিক বিষয়। কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে, আমরা তখনই কাজ করবো। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি। পত্রিকার মাধ্যমে দেখেছি, ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। যেহেতু এটা পররাষ্ট্র–সম্পর্কিত বিষয়, সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো। তবে আমরা কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি।’

ওআ/কেবি

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250