মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

মসজিদে নববিতে নামাজের জায়গা মিলবে কি না, জানিয়ে দেবে অ্যাপ

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় অবস্থিত মসজিদে নববিতে নামাজের জায়গা মিলবে কি না, তা মুসল্লিদের আগেই জানাতে নতুন অ্যাপ চালু করেছে সৌদি আরব। এর ফলে নামাজের জায়গায় বাড়তি ভিড় এড়ানো সম্ভব হবে বলে জানায় মসজিদে নববির রাষ্ট্রীয় সংস্থা। 

মসজিদে নববির ‘স্ট্যাটাস অব প্রেয়ার প্লেসেস’ নামে এই অ্যাপ মসজিদে যাওয়ার আগে সেখানে স্থান সংকুলান সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাবে। মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজের জায়গায় যাওয়ার নির্দেশনা দিতে মসজিদটির দায়িত্বে থাকা সৌদি রাষ্ট্রীয় সংস্থা অ্যাপটি চালু করেছে।  

মসজিদে নববির দেখাশোনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বলছে, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় এই অ্যাপ পাওয়া যাবে। নামাজের সময় মসজিদের বিভিন্ন অংশে ধারণক্ষমতার অবস্থা বোঝাতে অ্যাপে বিভিন্ন রং ব্যবহার করা হবে। সবুজ রং মানে জায়গাটি খালি আছে; হলুদ মানে ভিড় আছে; গোলাপি মানে মানুষে পূর্ণ; ধূসর মানে হলো সেখানে যাওয়া যাবে না। 

এই অ্যাপ পরিষেবার মাধ্যমে মুসল্লিরা সহজে মসজিদে প্রবেশ করতে পারেন এবং মসজিদ থেকে বের হতে পারে। এ ছাড়া ইসলামের পবিত্র মাস রমজানের সময় ভিড়কে সুশৃঙ্খল রাখার পরিকল্পনায় সহায়তা করবে।

আরও পড়ুন: মসজিদুল হারামে ইতিকাফ পালনে মানতে হবে যেসব শর্ত

গত সোমবার থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে। মক্কায় ওমরাহ পালনের জন্য এটি শীর্ষ মৌসুম। এ সময় লাখো মুসল্লি একত্রিত হয়।

মক্কায় ওমরাহ পালনের পর অনেকেই মদিনায় মসজিদে নববিতে নামাজ আদায়ের জন্য যান। এ ছাড়া শহরটির অন্যান্য ইসলামি গুরুত্বপূর্ণ অংশে ভিড় জমায় হাজারো মানুষ। 

মসজিদে নববির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে বিপুলসংখ্যক মুসল্লিকে সেবা দিতে তারা ভালোভাবে প্রস্তুত। রমজানে প্রায় ৪৫ লাখ মানুষকে ইফতার বিতরণ করবে তারা। পবিত্র রমজানকে কেন্দ্র করে মাসজুড়ে প্রায় ২৫ লাখ বোতল জমজমের পানি বিতরণ করা হবে।

সূত্র: গালফ নিউজ

এসকে/ 

মসজিদে নববি নামাজের জায়গা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250