মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

মসজিদুল হারামে ইতিকাফ পালনে মানতে হবে যেসব শর্ত

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতি বছর রমজান মাসে ওমরাহ ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের উদ্দেশে মসজিদুল হারামে যান লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। পবিত্র এই মসজিদে ইতিকাফ পালনের লক্ষ্যও থাকে অনেকের। এসব পুণ্যার্থীর মধ্যে সৌদি নাগরিক যেমন থাকেন তেমনি বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরাও থাকেন। 

শুক্রবার (১৫ই মার্চ) সবার কথা বিবেচনায় নিয়ে মসজিদুল হারামে ইতিকাফের নিবন্ধন আগামী সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে মজসিদুল হারামে ইতিকাফ পালন করতে আবেদনকারীদের নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হবে। 

ইসলামের দুই পবিত্র মসজিদের রক্ষক সৌদি জেনারেল অথরিটি জানিয়েছে, সপ্তম রমজান থেকে মসজিদুল হারামে ইতিকাফের নিবন্ধন শুরু হবে। পবিত্র এই মসজিদে ইতিকাফের জন্য নির্ধারিত স্থানগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই নিবন্ধন চলবে। তবে ঠিক কতজন মানুষ নিবন্ধন করতে পারবেন, তা জানায়নি সংস্থাটি।

আরও পড়ুন: আজ ইফতার ও সেহরির সময়সূচি

সৌদি আরবের রাষ্ট্রীয় এই সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। সংস্থাটি বলছে, স্থিতিশীল ও আধ্যাত্মিক পরিবেশে ইতিকাফ ও ইবাদতের জন্য এই প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে।

মানতে হবে যেসব শর্ত

মজসিদুল হারামে ইতিকাফ পালন করতে আবেদনকারীদের নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হবে। পবিত্র এই মসজিদের নিয়ম-কানুন মেনে চলবে এই মর্মে আবেদনকারীকে সম্মতি দিতে হবে। ২০ রমজানের নির্ধারিত সময়ে ইতিকাফ শুরু করতে হবে এবং আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

ইসলামি শরিয়ত অনুযায়ী, ইতিকাফ হলো মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে জাগতিক কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে বিছিন্ন হয়ে আল্লাহর ইবাদতের নিয়তে নিজেকে আবদ্ধ রাখা। সাধারণত রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ পালন করা হয়। এই বছর সৌদি আরবে ১১ই মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

সূত্র: গালফ নিউজ।

এসকে/ 

মসজিদুল হারাম ইতিকাফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250