মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

স্মার্টফোনের ক্যামেরা ভালো রাখতে যেসব ভুল এড়িয়ে চলবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

আমরা স্মার্টফোন কেনার সময় সবার আগে যে জিনিসটি সবচেয়ে বেশি খেয়াল করি তা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা যত ভালো সেই ফোনের চাহিদাও তত। ডিএসএলআরের জায়গা বহুদিন আগেই নিয়েছে মোবাইল ফোন। আইফোন তো বটেই গুগল পিক্সেল, স্যামসাং এই দৌড়ে পিছিয়ে নেই। তবে জানেন কি, আপনার ব্যবহারের কিছু ছোট্ট ছোট্ট ভুলেই নষ্ট হতে পারে ফোনের ক্যামেরা। আসুন জেনে নেওয়া যাক ফোনের ক্যামেরায় ছবি তোলার সময় যে ভুলগুলো একেবারেই করবেন না-

স্মার্টফোনে লেজার লাইট শুট

সাধারণ লেজার শো তো আছেই, বর্তমানে অনেক কনসার্টেও লেজার লাইট ব্যবহার করা হয়। স্মার্টফোনের ক্যামেরায় এই ধরনের শুট করবেন না। এতে ক্যামেরা সেন্সরের ক্ষতি হয়। হাই এনার্জি ডেনসিটি লেন্স সিস্টেম এবং সেন্সরের উপর স্থায়ী প্রভাব ফেলে।

আরো পড়ুন : ফোনে ইন্টারনেট স্পিড যেভাবে বাড়াবেন

বাইকে স্মার্টফোন লাগিয়ে রাখা

অনেকেই বাইকের সামনে ফোনটিকে সেট করে রাখেন গুগল ম্যাপ দেখার জন্য কিংবা ভিডিও করার জন্য। তবে চলার পথে বাইক বা স্কুটার চালানোর সময় স্মার্টফোন লাগানো উচিত নয়। এতে ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে। চলার পথ অতিক্রম করার সময় গাড়িতে কম্পন হয়, সেটা ক্যামেরার জন্য বিপজ্জনক। এই কম্পন রোধে বিশেষ মাউন্টিং কিট বেড়িয়েছে। সেটা ব্যবহার করলে স্মার্টফোন নিরাপদে থাকবে।

পানির নিচে ছবি তোলা

অনেক ব্র্যান্ডই ওয়াটারপ্রুফ স্মার্টফোন লঞ্চ করেছে। জলে পড়ে গেলেও ক্ষতি হবে না। কিন্তু পানির নিচে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে ক্যামেরা তো বটেই ফোনেরও বারোটা বাজতে পারে, সে যতই ওয়াটারপ্রুফ হোক না কেন। পানির নিচে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যায়। সিস্টেমে পানি ঢোকার সম্ভাবনা থাকে।

তীব্র তাপমাত্রায় শুটিং

প্রচণ্ড গরম বা প্রচণ্ড ঠান্ডার মধ্যে শুটিং করতে বারণ করা হয়। এতেও ক্যামেরার ক্ষতি হতে পারে। যেমন সরাসরি সূর্যের দিকে ক্যামেরা তাক করে ছবি তোলা উচিত নয়, বিশেষ করে সুর্যগ্রহণের সময়। তবে চাঁদের ছবি তোলা যায়, কিছু স্মার্টফোনে মুন মোড-ও দেওয়া থাকে।

ক্যামেরা লেন্স প্রোটেক্টর ব্যবহার

লেন্স প্রোটেক্টর আপাতদৃষ্টিতে লাভজনক মনে হতে পারে। কিন্তু নিম্নমানের বা ভুলভাবে ইনস্টল করলে লেন্সে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেন্স এবং প্রোটেক্টরের মধ্যে সামান্য ফাঁক থাকলেও মুশকিল। ধুলাবালি, ময়লা ঢুকে যেতে পারে।

সূত্র: মেক অব ইউজ

এস/কেবি

ক্যামেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250