শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধিদল। আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধিদলটি।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করে ইইউ।

বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা। সিদ্ধান্ত হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় দল বাংলাদেশে আসবে।

প্রায় ১৫০ সদস্যের এই পর্যবেক্ষকদল নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে আসবে। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250