মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে *** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প

লেখাপড়ায় স্মার্ট হতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সুখবর

লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নিষ্ঠা একাগ্রতা দ্বারা তোমাদের লেখাপড়ার মান আরো উন্নত করতে হবে। মেধা অর্জন করে  তোমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করতে হবে, প্রতিষ্ঠানের মর্জাদা বৃদ্ধি করতে নিরলস চেষ্টা থাকতে হবে। সর্বপরি লেখাপড়ায় স্মার্ট হতে হবে।

রবিবার (১৮ই ফেব্রুয়ারি) বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ আনুষ্ঠান-২০২৪’ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব একথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে আমাদের দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে, আমাদের লেখা পড়ায় স্মার্ট হতে হবে, জ্ঞানে স্মার্ট হতে, চিন্তা চেতনায় স্মার্ট হতে গবে। আমাদের কার্যক্রমে স্মার্ট হতে হবে, আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো।

আরও পড়ুন: কবুতরের লড়াই প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার

আমাদের কর্মকান্ডে লেখাপড়ায় যদি স্মার্ট হতে না পারি তাহলে কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। 

গভর্নিংবডির সভাপতি প্রফেসর মো. আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এসকে/ এএম/ 

পানিসম্পদ প্রতিমন্ত্রী স্মার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250