রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার *** আখতারুজ্জামানের জামিন হয়নি, বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হট্টগোল, হাতাহাতি *** একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান *** রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

সাবেক প্রেমিকাকে হত্যাচেষ্টায় গ্রেফ্তার অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এলাকা থেকে হলিউডের জনপ্রিয় অভিনেতা নিক পাসকোয়ালকে গ্রেফ্তার করেছে পুলিশ। 

সাবেক প্রেমিকা ও হলিউড মেকআপ আর্টিস্ট অ্যালি শেহর্নকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফ্তার করা হয়েছে নিক পাসকোয়ালকে।

যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মতে- নিষেধাজ্ঞা অমান্য করে সাবেক প্রেমিকার বাড়িতে প্রবেশ করেছেন এবং প্রেমিকাকে একাধিকবার ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছেন নিক পাসকোয়াল।

আরো পড়ুন: এক শট ১০ বার দিলেও জিতের ক্লান্তি আসে না : রুক্মিণী মৈত্র

অভিযোগ উঠেছে, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক পালিয়ে যান এবং পরে টেক্সাসের সিয়েরা ব্লাঙ্কায় একটি চেকপয়েন্টে গ্রেপ্তার হন এই অভিনেতা।

জানা গেছে, বর্তমানে সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অ্যালি শেহর্ন। তার চিকিৎসা সহায়তায় একটি তহবিল ফান্ড গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, ‘রেবেল মুন-১’ ‘জবস’, ‘হাউ আই মিট ইউর মাদার’, টেলিভিশন সিরিজে দেখা গেছে নিক পাসকোয়ালকে। এ ছাড়া কমেডি পডকাস্ট ‘ন্যাশন্যাল ডে রিফ’ও ‘এ ডেমন’-এর ‘ডেসটিনি: দ্য লোন ওয়ারিয়র’।

সূত্র: বিবিসি

এসি/

প্রেমিকা গ্রেপ্তার অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250